সাধারণ খবর ব্লক

ভূগর্ভস্থ জল বাঁচাতে উদ্যোগ, ঝালদাতে জল সচেতনতা শিবির

সমন্বিত ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনা ও জল সংরক্ষণে উদ্যোগী হল জেলা প্রশাসন। মঙ্গলবার ঝালদা-১ ব্লকের কেরুয়ারী গ্রামে এই লক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও জল চেতনা শিবির অনুষ্ঠিত হল।
ভূগর্ভস্থ জল বাঁচাতে উদ্যোগ, ঝালদাতে জল সচেতনতা শিবির

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

সমন্বিত ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনা ও জল সংরক্ষণে উদ্যোগী হল জেলা প্রশাসন। মঙ্গলবার ঝালদা-১ ব্লকের কেরুয়ারী গ্রামে এই লক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও জল চেতনা শিবির অনুষ্ঠিত হল। 
জানা গিয়েছে, দ্য আর্ট অফ লিভিং-এর সোশ্যাল প্রজেক্টস বিভাগের উদ্যোগে এবং ব্যক্তিবিকাশ কেন্দ্র ইন্ডিয়ার কারিগরি সহায়তায় এই প্রকল্প নেওয়া হয়েছে। মূল লক্ষ্য, বৃষ্টির জল সংরক্ষণ, ভূগর্ভস্থ জলের পুনর্ভরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা।এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় জল সংরক্ষণ পরিকাঠামো গড়ে তোলা, ভূগর্ভস্থ জলের স্তর উন্নত করা এবং স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা। 
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থম ,অতিরিক্ত জেলাশাসক শমীক ঘোষ, জেলার ভিবি জি-রামজির আধিকারিক অভিষেক দাস-সহ অন্যান্য আধিকারিকেরা।